
ময়মনসিংহ ফেসবুক মেসেঞ্জারে টাকা দাবি, ব্ল্যাকমেইলিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ব্যবহার করে অশ্লীল ও মানহানিকর অপপ্রচারের অভিযোগে ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
গত ১৯ মে ২০২৬ তারিখে ময়মনসিংহের বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল আদালতে এই মামলাটি দায়ের করেন শিউলী রেখা (৩৪) নামের এক নারী। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার কালীপুর মধ্যম তরফ এলাকার বাসিন্দা।
মামলায় অভিযুক্ত আসামির নাম মোঃ সোহেল রানা (৪২)। তিনি সদরের সানাদিয়া (০৪ নং পরানগঞ্জ ইউপি) এলাকার হোসেন আলীর পুত্র।
ঘটনার বিবরণী :
মামলার আরজি থেকে জানা যায়, বাদী ও আসামি পূর্বপরিচিত। বেশ কিছুদিন ধরে আসামি সোহেল রানা বাদীকে বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। বাদী তাতে রাজি না হওয়ায় আসামি ফেসবুক মেসেঞ্জারে এবং আরও নানারকম মাধ্যমে তার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন অশ্লীল ছবি ও কথাবার্তা লিখে বাদীকে হয়রানি করা শুরু হয়।
পরবর্তীতে গত ০৮ এপ্রিল ২০২৬ থেকে ০৯ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে আসামি নিজের ফেসবুক আইডি (Md Shohel Press) এবং নির্দিষ্ট কিছু ফেসবুক লিংক ব্যবহার করে বাদীর ছবি ও অশ্লীল ভিডিও চিত্র ফেসবুকে প্রচার করেন। সেখানে বাদীকে জড়িয়ে ‘সাংবাদিক শিউলী রেখা’, ‘ইয়াবা কারবারি রেখা’ ইত্যাদি বিভিন্ন মিথ্যা, মানহানিকর ও আপত্তিকর ক্যাপশন লিখে পোস্ট দেওয়া হয়, যা বাদীর সামাজিক মর্যাদাকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে।
আইনি পদক্ষেপ
আরজিতে আরও উল্লেখ করা হয়, ঘটনাটি নিয়ে স্থানীয় সাক্ষী ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করার কারণে মামলা দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। মামলায় সেলিম সাজ্জাদ, বিল্লাল হোসেন মানিক ও মোঃ জামাল উদ্দিনসহ বেশ কয়েকজনকে ঘটনার সাক্ষী করা হয়েছে।
বাদীর পক্ষে আইনজীবী মাহমুদা আক্তার বিজ্ঞ আদালতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ এর ২২(২)/২৫(২) ধারায় অপরাধ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন দেওয়া হয়েছে। মামলা নং- ৩৪/২০২৬।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :