শিক্ষার্থীদের ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন | Daily AjKaler Kontho

শিক্ষার্থীদের ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন


কুবি প্রতিনিধি প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন
শিক্ষার্থীদের ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পবিত্র ঈদুল আজহার ছুটিতে শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সাতটি বিভাগীয় শহরে বাস সার্ভিস চালু করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনের মাধ্যমে এ সেবা দেওয়া হবে।

বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় বাস দেওয়া হবে। এজন্য প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের তালিকা চাওয়া হয়েছে। আগামীকাল রাত থেকে বাস ছাড়ার পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও জানান, উল্লেখিত বিভাগীয় শহরগুলোতে যেতে আগ্রহী শিক্ষার্থীদের আগামীকাল সকাল ১১টার মধ্যে নিজ নিজ আঞ্চলিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে তথ্য পরিবহন পুলে জমা দিতে হবে।

আজকালের কন্ঠ/আর বি