মধ্যনগরে রাস্তা ভাঙনে দুর্ভোগ, স্কুলে যেতে পারছে না একতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা | Daily AjKaler Kontho

মধ্যনগরে রাস্তা ভাঙনে দুর্ভোগ, স্কুলে যেতে পারছে না একতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা


মোঃ খসরুজ্জামান কবীর, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
মধ্যনগরে রাস্তা ভাঙনে দুর্ভোগ, স্কুলে যেতে পারছে না একতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নগদাপাড়া গ্রামের সামনে সড়ক ভাঙনের কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। বিশেষ করে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে একতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের। অনেক শিক্ষার্থী ঠিকমতো বিদ্যালয়ে উপস্থিত হতে পারছে না বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের জানান, দীর্ঘদিন ধরে সড়কের ওই অংশটি ভাঙনের কবলে থাকলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সামান্য বৃষ্টি হলেই রাস্তা আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন চন্দ্র তালুকদার বলেন, “রাস্তার এমন বেহাল অবস্থার কারণে আমাদের বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী নিয়মিত স্কুলে আসতে পারছে না। বিশেষ করে ছোট ছোট শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান, যাতে শিক্ষার্থীরা নিরাপদে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে পারে। এলাকাবাসীর দাবি, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও সাধারণ মানুষের নিরাপদ চলাচলের স্বার্থে দ্রুত ভাঙন কবলিত সড়কটি সংস্কার করা ।

আজকালের কন্ঠ/আর বি