নেত্রকোণা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ | Daily AjKaler Kontho

নেত্রকোণা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ


সুশীল আচার্য্য, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
নেত্রকোণা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ

‘সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানে নেত্রকোণা জেলায় নিয়োগ যোগ্য শূন্য পদের বিপরীতে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি ২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

নেত্রকোণা জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার, নেত্রকোণা মহোদয় পুলিশ লাইন্স ড্রিল শেডে (১৭ মে) রাত ১০:০০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান।

এসময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহব্বান জানান, অনেক কষ্ট ও পরিশ্রমের মাধ্যমে তোমরা এ পর্যন্ত পৌঁছেছো। যারা উত্তীর্ণ হতে পারোনি, তোমরা হতাশ হবে না; ভবিষ্যতে আবার চেষ্টা করবে। তোমাদের মধ্য থেকেই কেউ সার্জেন্ট হবে, কেউ সাব-ইন্সপেক্টর হবে এবং তোমরা নিশ্চয়ই ভালো কিছু করতে পারবে।”

উক্ত সময় আরও উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেরপুর জেলা, জনাব মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ময়মনাসিংহ জেলা ,জনাব হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নেত্রকোণা, জনাব স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নেত্রকোণা, সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি