মান্দায় গ্রাম আদালত সম্পর্কে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

মান্দায় গ্রাম আদালত সম্পর্কে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত


মান্দা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৪:০৮ অপরাহ্ন
মান্দায় গ্রাম আদালত সম্পর্কে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

মান্দায় গ্রাম আদালত সম্পর্কে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত।

স্বল্প সময়ে, স্বণ্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পার্যায়) প্রকল্পের আওতায় দিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমুহের অংশ গ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) টি.এম.এ মমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর আইয়ূব আলী,আরফিন আক্তার,সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানা,অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম ও মাধ্যমিক কর্মকর্তা শাফিউল আলমসহ বিভিন্ন এনজিও কর্মকর্তা, সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি