
গোয়েন্দা শাখা (ডিবি), ঝালকাঠির নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হারুনার রশিদ সঙ্গীয় ফোর্সসহ ইং ১০/০৫/২০২৬ তারিখ নলছিটি থানাধীন জিরোপয়েন্ট ০২নং ওয়ার্ডস্থ জনৈক বুরজুক আলী খানের বন্ধ অটোভ্যান গ্যারেজের সামনে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের উপর হতে ৪০০ (চারশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ নাঈম হাওলাদার (৩২) নামে ০১ (এক) জনকে গ্রেফতার করেন। ধৃত আসামির বিরুদ্ধে নলছিটি থানায় এজাহার দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা: মোঃ নাঈম হাওলাদার (৩২), পিতা- মোঃ শাহ আলম হাওলাদার, মাতা- ফরিদা বেগম, সাং- ভরতকাঠি (০৫নং ওয়ার্ড), থানা- নলছিটি, জেলা- ঝালকাঠি।
আসামি মোঃ নাঈম হাওলাদারের বিরুদ্ধে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দায়ের করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :