দেবিদ্বার ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসির ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

দেবিদ্বার ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসির ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত


শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন
দেবিদ্বার ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসির ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত

কুমিল্লা দেবিদ্বার উপজেলা পৌর এলাকার ভূঁইয়া টাওয়ারের তৃতীয় তলায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির মডেল অফিসে ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মে) বিকেলে দেবিদ্বার মডেল এরিয়া অফিসে আয়োজিত ম্যানেজার কনফারেন্সে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক ম্যানেজার অংশগ্রহণ করেন।

বরকামতা মডেল এরিয়া জোনাল ম্যানেজার মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির এরিয়া প্রধান মো. কাউছার আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির SVP ও কু-অর্ডিনেটর মো. মফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল-নাসিরনগর এরিয়া প্রধান শ্রী সুদীপ দত্ত,জাফরগঞ্জ মডেল এরিয়া মনিটরিং প্রধান মোঃ হান্নান মুন্সী, দেবিদ্বার মডেল এরিয়া মনিটরিং প্রধান মোঃ কামরুল হাসান,দেবিদ্বার মডেল এরিয়া প্রধান মোঃ জাকির হোসেন,রাজামেহার মডেল প্রধান জনাবা পারভীন সুলতানা,সহকারী জোন প্রধান মোঃ জহিরুল ইসলাম সহ কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে মো. মফিজুল ইসলাম বলেন, “গ্রাহকের আস্থা ও সেবার মান নিশ্চিত করতে সকল ম্যানেজারকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। দক্ষতা ও সততার মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও বলেন,“বীমা খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই গ্রাহকের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”পরিশেষে তিনি বলেন দেবিদ্বারে ১৭ টি জোন ও মুরাদনগরে ১৫টি জোন করার প্রত্যয় ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর বি