রাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণের শুভ উদ্বোধন | Daily AjKaler Kontho

রাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণের শুভ উদ্বোধন


মোঃ রায়হানুল হক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৮:০৯ অপরাহ্ন
রাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণের শুভ উদ্বোধন

নওগাঁর রাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণ কাজের শুভ উদ্বোধন করা হয়ছে। গ্রামীণ মাটির রাস্তাসমূহ টিকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড করণ প্রকল্পের আওতায় হাতিরপুল থেকে দক্ষিন রাজাপুর অভিমুখে ১ হাজার মিটার এবং গুয়াতা শফিকুলের বাড়ির নিকট থেকে মসজিদ অভিমুখে ৫০০ মিটার রাস্তার কাজের উদ্বোধন করেণ নওগাঁ-৬, (আত্রাই-রাণীনগর) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু। ১ কোটি ২০ লাখ ২০ হাজার ৬ শত ১৯ টাকা প্রকল্প ব্যয় ধরা হয়েছে। শনিবার বিকেলে প্রকল্পের উদ্বোধন উপলক্ষে হাতিরপুল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমপি এস এম রেজাউল ইসলাম রেজু। এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া মন্ডল, থানা বিএনপির সভাপতি আলহাজ্ব এছাহক আলী, সাবক সভাপতি এসএম আল ফারুক জেমস, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, যুবদলর আহ্বায়ক মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল প্রমূখ উপস্তি ছিলন। আলাচনা সভার আগে রাস্তা দুটির কাজের উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, হাতিরপুল থেকে দক্ষিন রাজাপুর অভিমুখে ১ হাজার মিটার রাস্তা এইচবিবি করণের চুক্তি মুল্য ধরা হয়েছে ৮০ লাখ ১৩ হাজার ৭৪৬ টাকা এবং গুয়াতা শফিকুলের বাড়ীর নিকট থেকে মসজিদ অভিমুখে ৫০০মিটার রাস্তার চুক্তি মূল্য ধরা হয়ছে ৪০ লাখ ৬ হাজার ৮৭৩ টাকা।

আজকালের কন্ঠ/আর বি