শ্রম সচিব আব্দুর রহমান তরফদারকে ফুলেল শুভেচ্ছা জানাল সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর | Daily AjKaler Kontho

শ্রম সচিব আব্দুর রহমান তরফদারকে ফুলেল শুভেচ্ছা জানাল সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৬:৩১ অপরাহ্ন
শ্রম সচিব আব্দুর রহমান তরফদারকে ফুলেল শুভেচ্ছা জানাল সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬)-এর নেতৃবৃন্দ।

শনিবার (৯ মে) দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ ও সাধারণ সম্পাদক আতিউর রহমান শ্রম সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তর পরিদর্শনে এলে অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ওসমান গনি, সহকারী পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান এবং সহকারী পরিচালক মোঃ মামুনুর রশিদ সচিবকে স্বাগত জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসুস্থ, মৃত ও শিক্ষার্থী শ্রমিক পরিবারের ১৬৪ জন সদস্যের মাঝে ৬৮ লাখ ৩৫ হাজার টাকার চেক বিতরণ কার্যক্রম সংক্রান্ত একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ মাসুম বিল্লাহ্, যুগ্মসচিব মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক সৈয়দ ইরতিজা আহসান, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সহ-সভাপতি কোরবান আলী সোহেলসহ সংগঠনের সদস্য চন্দন মিত্র, মোঃ আবু কাওছার, মোঃ আবিদুর রহমান আরমান, মোঃ বেলাল হোসেন, খাজানুর লিমন হায়দার, পরিমল চন্দ্র দাস, মোঃ নাজমুল ইসলাম মিলন, সিকান্দার আলী কাবুল, ওয়াহেদুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি