ঝালকাঠি কাঁঠালিয়ায় ইউনিয়ন স্বাস্থ্য সহকারীর উপর প্রতিপক্ষের হামলা | Daily AjKaler Kontho

ঝালকাঠি কাঁঠালিয়ায় ইউনিয়ন স্বাস্থ্য সহকারীর উপর প্রতিপক্ষের হামলা


মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন
ঝালকাঠি কাঁঠালিয়ায় ইউনিয়ন স্বাস্থ্য সহকারীর উপর প্রতিপক্ষের হামলা

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ০৬ নং আওরাবুনিয়া ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মো: আবু বকর হাওলাদার (৪২) প্রতিপক্ষের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। আবু বকর হাওলাদার আওরাবুনিয়া গ্রামের মৃত মৌজে আলী হাওলাদার এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান ০৮/০৫/২০২৬ ইং তারিখ শুক্রবার জুমার নামাজের উদ্দেশ্যে আহত আবু বকর হাওলাদার তার বসত ঘরের পাশে জামে মসজিদে অবস্থান করলে আনুমানিক ১:৩০ মিনিটে জুমার নামাজের পূর্বে মসজিদের বারান্দায় দুটি ছেলে মারামারি শুরু করে। উক্ত মারামারি নজরে আসলে তা ছাড়াতে গেলে সুযোগ পেয়ে পূর্ব শত্রুতার জেরে একই বাড়ির মৃত এনছান হাওলাদারের ছেলে আবু ইউসুফ ওরফে সুজন, আহম্মদ হাওলাদারের ছেলে সুমন প্রমুখ মস্তক লক্ষ করে এলোপাতাড়ি কিল-ঘুষি শুরু করে এবং লাঠি দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায় দৌড়ে বাসা থেকে রাম-দা নিয়ে আসে এবং আঘাত করে এতে স্বাস্থ্য সহকারী আবু-বকর হাওলাদারের দাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে উপস্থিত মুসুল্লিরা উদ্ধার করে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমুয়ায় ভর্তি করে।

আহত আবু বকর হাওলাদার অভিযোগ করেন আমি সমাজে ভালো অবস্থানে আছি যেটা আমার বাড়ির প্রতিপক্ষরা সহ্য করতে না পেরে আমার সাথে প্রতিহিংসামূলক শত্রুতা শুরু করে। তারই ধারাবাহিকতায় পৈত্রিকবসত ঘর ভেঙ্গে নতুন করে পাকা ঘর তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা আমাকে বিভিন্ন ভাবে হয়রানি ও হুমকি দিয়ে আসছিল। আদালতের রায়ে আমি ঘরের কাজ শেষ করি। তার জের ধরেই এই হামলা করা হয়েছে । তিনি এই হামলার সঠিক বিচার এবং নিরাপত্তা কামনা করেছেন।

এ হামলার ঘটনায় কাঠালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি