একটি হতাশাবাদী গোষ্ঠী দেশকে অস্থির করতে চায়: মির্জা ফখরুল | Daily AjKaler Kontho

একটি হতাশাবাদী গোষ্ঠী দেশকে অস্থির করতে চায়: মির্জা ফখরুল


মোঃ রায়হানুল হক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
একটি হতাশাবাদী গোষ্ঠী দেশকে অস্থির করতে চায়: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল আলমগীর বলেন, “আমাদের সরকারের বয়স মাত্র ২মাস এর মতো। আমরা চেষ্টা করে যাচ্ছি দেশে একটি আমুল পরিবর্তনের জন্য। কিন্তু একটি হতাশাবদী গোষ্ঠী আমাদের সমাজ, আমাদের দেশ এবং দেশের মানুষের জীবনযাত্রাকে অস্থির করতে চায়।

এই জনপদের মানুষ প্রতিবাদী, পাকিস্তানের বিরুদ্ধে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে এই অঞ্চলের মানুষ মুক্তি যুদ্ধ করেছে, জীবন দিয়েছে। তারা সবসময় শান্তি আর উন্নয়ন চায়।”

শুক্রবার (২৫বৈশাখ) নওগাঁর আত্রাই উপজেলার প্রতিসর রবীন্দ্র কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন মানবতার কবি। তিনি যখন জমিদারি কাজে এই পতিসর আসেন তখন এ অঞ্চলের কৃষকের দুঃখ-দুর্ভোগ-দুর্দশা দেখে কৃষিকে আধুনিক করার জন্য কাজ শুরু করেন। এরই ধারাবাহিকতায় তিনি কৃষি ব্যাংক এবং আধুনিক কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। এটা তাঁর জীবনের সঙ্গে মিল ছিল। যারা সাহিত্য, কবিতা, গল্পের চর্চা করেন , নিঃসন্দেহে তাঁরা ভালো মানের মানুষ।

এসময় রাণীনগর এবং আত্রাইয়ের গণমানুষের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, আত্রাই সমাসপাড়া নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করা হবে, আর আমি যদি বেঁচে থাকি রাণীনগর ও আত্রাই কে পৌরসভা করে দিবো।

আজকালের কন্ঠ/আর বি