রাণীনগরে প্রকাশ্যে লোকালয়ে মাদক সেবন; ৪ যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড | Daily AjKaler Kontho

রাণীনগরে প্রকাশ্যে লোকালয়ে মাদক সেবন; ৪ যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
রাণীনগরে প্রকাশ্যে লোকালয়ে মাদক সেবন; ৪ যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড

সরকার ঘোষিত দেশব্যাপী মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নওগাঁর রাণীনগরে প্রকাশ্যে লোকালয়ে মাদক সেবনের অপরাধে ৪ যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ মে) রাতে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

​দণ্ডপ্রাপ্তরা হলেন ১. মোঃ শিহাব (২৯),পিতাঃ মোঃআব্দুর রশিদ, গ্রামঃপশ্চিম বালুভরা। ২. মোঃ রাশেদ মোল্লা (২৩), পিতাঃনাছির মোল্লা, গ্রামঃ পশ্চিম বালুভরা। ৩. মহসিন (২২), পিতাঃ- মৃত মখলেছুর রহমান,৷ গ্রামঃবাহাদুরপুর। ৪. মোঃ জনি (৩১), পিতাঃ আব্দুল জলিল, গ্রামঃ মন্ডলপাড়া (নওগাঁ সদর)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় বুধবার রাত ১০টা ৩০ মিনিটে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। এসময় প্রকাশ্য স্থানে নেশাজাতীয় মাদকদ্রব্য পান করা অবস্থায় চারজনকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

​ নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান জানান, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং সামাজিক অপরাধের মূল উৎস এই মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কাউকে প্রকাশ্যে জনবিরক্তি সৃষ্টি করে মাদক সেবন করতে দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত রাখতে এই ধরনের অভিযান ও আইনি ব্যবস্থা নিয়মিত পরিচালনা করা হবে।

আজকালের কন্ঠ/আর বি