১৮ জেলায় ঝড়বৃষ্টির আভাস, ১ নম্বর সতর্কসংকেত | Daily AjKaler Kontho

১৮ জেলায় ঝড়বৃষ্টির আভাস, ১ নম্বর সতর্কসংকেত


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ন
১৮ জেলায় ঝড়বৃষ্টির আভাস, ১ নম্বর সতর্কসংকেত

দেশের ১৮টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র বেগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অফিসের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জারি করা পূর্বাভাসে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বৃহস্পতিবার (৭ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়া অধিদপ্তরের বুলেটিন এ সব কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, আজ দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

ঝড়ো হাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।