
নওগাঁর ধামইরহাটে একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি ল্যাপটপ এবং দুটি পেনড্রাইভ উদ্ধার করা হয়েছে। গতকাল ৫ মে ২০২৬ মঙ্গলবার দিনব্যাপী ধামইরহাট ও পত্নীতলা থানা এলাকায় কয়েক দফা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপারের দিক নির্দেশনায় ধামইরহাট থানাধীন শ্যামপুর বাজারের ‘শুভ ট্রেডার্স’ নামক একটি দোকানে চুরির ঘটনার তদন্তে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিনব্যাপী ধামইরহাট ও পত্নীতলা থানা পুলিশ যৌথভাবে পত্নীতলা থানার গগনপুর এবং মহাদেবপুর থানার মাতাজি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চুরির মালামালসহ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন : (১). মোঃ আবু সাঈদ (৩৫), পিতা- মৃত ছয়ফদ্দিন, গ্রাম- ঘোষনগর, পত্নীতলা। (২). শ্রী অমিত চন্দ্র বর্মন (২৮), পিতা- মৃত অমর চন্দ্র বর্মন, গ্রাম- বাদ জামগ্রাম, পত্নীতলা। (৩). মোঃ শামীম হোসেন (৩০), পিতা- মোঃ নুরুল হক, গ্রাম- ঘোষনগর উচ্চ পাড়া, পত্নীতলা। (৪). মোঃ স্বপন বাবু (৩১), পিতা- মোঃ শামসুল, গ্রাম- শিয়ালী, মহাদেবপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চুরির ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ততা এবং চোরাই মালামাল কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। উদ্ধারকৃত মালামাল আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :