
মাদারীপুরে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২মে) বিকেলে মাদারীপুর স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আল নোমান, অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা আজরিন তন্বী, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া সাবাবসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। এছাড়া বিএনপির জেলা পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, জেলার পাঁচটি উপজেলার খেলোয়াড়দের অংশগ্রহণে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। মোট আটটি বিভাগে খেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হয় ডাসার উপজেলা ও কালকিনি উপজেলা ফুটবল দল। খেলাটি ঘিরে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :