সাতক্ষীরার দেবহাটায় রপ্তানিযোগ্য চিংড়ি মাছে বিষাক্ত অপদ্রব্য পুশ করার দায়ে অভিযান পরিচালনা পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় | Daily AjKaler Kontho

সাতক্ষীরার দেবহাটায় রপ্তানিযোগ্য চিংড়ি মাছে বিষাক্ত অপদ্রব্য পুশ করার দায়ে অভিযান পরিচালনা পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায়


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন
সাতক্ষীরার দেবহাটায় রপ্তানিযোগ্য চিংড়ি মাছে বিষাক্ত অপদ্রব্য পুশ করার দায়ে অভিযান পরিচালনা পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায়

সাতক্ষীরার দেবহাটায় রপ্তানিযোগ্য চিংড়ি মাছে বিষাক্ত অপদ্রব্য পুশ করার দায়ে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে বিপুল পরিমাণ জেলি পুশ করা চিংড়ি জব্দ করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আর্থিক জরিমানা করা হয়েছে।

​গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার বিভিন্ন মৎস্য আড়ত ও ডিপোতে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফার আশায় সিরিঞ্জের মাধ্যমে চিংড়ির ভেতরে জেলি ও সাগু মিশ্রিত তরল ঢুকিয়ে ওজন বাড়াচ্ছিল। খবর পেয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীব কুমার অভিযান পরিচালনা করেন। অভিযানে ৬০ কেজি অপদ্রব্য পুশ করা বাগদা চিংড়ি জব্দ করা হয়। এসময় খেজুবাড়িয়া গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলামকে চিংড়িতে অপদ্রব্য মেশানোর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দকৃত ক্ষতিকর চিংড়িগুলো জনসম্মুখে ডিজেল দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা ও মৎস্য কর্মকর্তার প্রদীপ কুমার এর উপস্থিতিতে অন্য ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, সাদা সোনা খ্যাত চিংড়ি শিল্পের সুনাম নষ্ট করলে ভবিষ্যতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি