কালীগঞ্জে ভেজাল পশুখাদ্য বিক্রয় করার অপরাধে জরিমানা | Daily AjKaler Kontho

কালীগঞ্জে ভেজাল পশুখাদ্য বিক্রয় করার অপরাধে জরিমানা


মোঃ সোহাগ আলী , কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
কালীগঞ্জে ভেজাল পশুখাদ্য বিক্রয় করার অপরাধে জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পৃথক ২টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার বারোবাজার বাসস্টান্ড এলাকায় সাহীদ ট্রেডার্স ও কালীগঞ্জ শহরের নিমতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক জানান, কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় একটি দোকানে অভিযানকালে ভেজাল পশুখাদ্য সংরক্ষণ, মোড়কজাত ও বিক্রয় করার অভিযোগে মৎস্য ও পশুখাদ্য আইনে সাহীদ ট্রেডাসের মালিক কামরুজ্জামানকে ২৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া কালীগঞ্জ পৌরসভার নিমতলা বাসস্টান্ড এলাকায় পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার (নিয়ন্ত্রন) আইন ২০১০ অনুযায়ী অপরাধে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান চলাকালে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।