‘শেরেবাংলাকে যথাযথ মর্যাদা ও গুরুত্ব দেবে বিএনপি বর্তমান সরকার’ | Daily AjKaler Kontho

‘শেরেবাংলাকে যথাযথ মর্যাদা ও গুরুত্ব দেবে বিএনপি বর্তমান সরকার’


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৬, ১:১৭ পূর্বাহ্ন
‘শেরেবাংলাকে যথাযথ মর্যাদা ও গুরুত্ব দেবে বিএনপি বর্তমান সরকার’

শেরেবাংলা এ কে ফজলুল হকের স্মৃতিগুলো বিনষ্ট করা হয়েছে, সরকার তাকে যথাযথ মর্যাদা ও গুরুত্ব দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।

সোমবার (২৭ এপ্রিল) শেরেবাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বরে তিন নেতার মাজারে ফজলুল হকের সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম বলেন, পুরো বাংলার গণমানুষের নেতা ছিলেন এ কে ফজলুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়, আদালত প্রতিষ্ঠাসহ গণমানুষের কল্যাণে অসংখ্য অবদান আছে তার।তিনি আরও বলেন, প্রজাস্বত্ব আইনের কারণে বাংলাদেশের কৃষিজীবীরা এখন সুফল পাচ্ছেন। তবে তাকে নিয়ে আলোচনা কম হচ্ছে।

এসময় তার পরিবারের সদস্যরা উপস্থিতি ছিলেন। তারা জানান, ‘বাঙালি জাতির রাজনৈতিক পিতা শেরেবাংলাকে’ বিভিন্ন সময়ে পাঠ্যপুস্তক থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর এস