আগৈলঝাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

আগৈলঝাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৬, ৫:২৩ অপরাহ্ন
আগৈলঝাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। র‌্যালি শেষে করে হাসপাতালের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইসা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সেলিম মিয়া, আরএমও ডা. শিশির কুমার গাইন, ডা. মিরন হালদার, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম এবং স্যানেটারি ইন্সপেক্টর সুকলাল সিকদার।

বক্তারা পুষ্টি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, সুস্থ জাতি গঠনে সুষম খাদ্য ও পুষ্টির কোনো বিকল্প নেই। পুষ্টি বৈষম্য দূর করতে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান তারা।

আজকালের কন্ঠ/আর বি