মঠবাড়িয়ায় ১০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily AjKaler Kontho

মঠবাড়িয়ায় ১০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার


মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
মঠবাড়িয়ায় ১০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়ায় রাব্বি হাওলাদার (২৮) নামের ০১ মাদক ব্যবসায়ীকে গ্রে’ফ’তা’র করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার আমরবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রে’ফ’তা’র করা হয়। এসময় তার কাছ থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রে’ফ’তা’রকৃত রাব্বি হাওলাদার উপজেলার ধানীসাফা ইউনিয়নের আমরবুনিয়া গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার এসআই হৃদয় চাকলাদার সহ একদল পুলিশ উপজেলার বুড়িরচর গ্রামের জনৈক আউয়াল জমাদ্দারের বাড়ির সামনে রাস্তায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাব্বিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম জানান, গ্রে’ফ’তা’রকৃত রাব্বির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে৷