পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ | Daily AjKaler Kontho

পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ


গৌরনদী প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৬, ৮:৪১ পূর্বাহ্ন
পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ

অবৈধভাবে মজুদের জন্য নেয়ার সময় শনিবার বিকেলে পিকআপ ভর্তি পেট্রোল, অকটেন ও ডিজেল জব্দ করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)’র বরিশাল জেলার সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বন্দরের আব্দুর রহমানের গোডাউনে পিকআপ থেকে অবৈধ মজুদের জন্য নামানোর সময় ১৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়। যারমধ্যে রয়েছে, ২৪শ’ লিটার ডিজেল, ছয়শ’ লিটার অকটেন ও দুইশ’ লিটার পেট্রোল।

একই পিকআপ থেকে নামানো পাশ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার আগরপুর বন্দরের এস্কেন চৌকিদারের ছেলে জুয়েলের দোকান থেকে ১০ ব্যারেল ভর্তি জ্বালানি তেল জব্দ করেছেন এনএসআই’র সদস্যরা।

সূত্রে আরও জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে বরিশাল নগরী থেকে এনএসআইর সদস্যরা পিকআপের পিছু নিয়ে তা জব্দ করেন। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ মেহেদী হাসান অবৈধভাবে লাইসেন্স বিহীন দোকানে তেল বিক্রি ও মজুদের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেন।।