
ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে ৬ নম্বর ওয়ার্ডের শরিফ সরদার বাড়ির পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূটি ঘরে একা থাকার সুযোগে দুর্বৃত্তরা প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে।
ঘটনার পর দুর্বৃত্তরা ঘরের আসবাবপত্র তছনছ করে এবং একটি এনজিও থেকে নেওয়া প্রায় এক লক্ষ টাকা লুট করে পালিয়ে যায়। নিহতের স্বামী প্রবাসে থাকেন। তাদের ৮ বছর বয়সী একটি সন্তান রয়েছে, যাকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার কাওছার আহমেদ ও সদর থানার ওসি মনিরুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন।
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :