নেত্রকোনায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত | Daily AjKaler Kontho

নেত্রকোনায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত


সুশীল আচার্য্য, নেত্রকোণা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন
নেত্রকোনায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

নেত্রকোণায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে। দুই দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে, বর্ষবরণ, বৈশাখী শোভাযাত্রা সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনাসভা, গ্রামীণ খেলা, ঘুরি উড়ানো, কৃষক আনন্দ মেলা, বারণীমেলা, বাউলগান পরিবেশনা, পুরস্কার বিতরণ।

মঙ্গলবার সকালে মোক্তারপাড়া মাঠে জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণের মাধ্যমে বৈশাখ উদযাপনের সূচনা হয়। সেখানে মুক্ত মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনা করে বিভিন্ন সাস্কৃতিক সংগঠন। পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো সেখানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল হক, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলামসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক –শিক্ষার্থীছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন।

আজকালের কন্ঠ/আর বি