নওগাঁর ধামইরহাটে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily AjKaler Kontho

নওগাঁর ধামইরহাটে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
নওগাঁর ধামইরহাটে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে পুলিশ সুপারের নির্দেশনায় এক বিশেষ অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৮টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ধামইরহাট থানার ধুরইল দক্ষিণ পাড়া এলাকার মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে ফয়সাল আহাম্মেদ সহল (৩৩) এবং ধূরইল ভাবির মোড় এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ জুয়েল (২৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় এবং গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানা পুলিশের একটি চৌকস দল ইসবপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ধুরইল বুড়াপুকুর এলাকার জনৈক আশিক ইকবালের সেচ পাম্পের ঘর থেকে ওই দুই যুবককে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১,৫০০ টাকা উদ্ধার করা হয়।

ধামইরহাট থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আজকালের কন্ঠ/আর বি