নওগাঁর পত্নীতলায় ভারতীয় তৈরি মাদকদ্রব্য ESKUF উদ্ধার, গ্রেফতার ২ | Daily AjKaler Kontho

নওগাঁর পত্নীতলায় ভারতীয় তৈরি মাদকদ্রব্য ESKUF উদ্ধার, গ্রেফতার ২


আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৬, ৭:১১ অপরাহ্ন
নওগাঁর পত্নীতলায় ভারতীয় তৈরি মাদকদ্রব্য ESKUF উদ্ধার, গ্রেফতার ২

নওগাঁর পত্নীতলায় পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৫ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য এসকাফসহ (ESKUF) দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে নজিপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের ঈদগাহপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন নজিপুর ঈদগাহপাড়া এলাকায় অভিযুক্তদের নিজ হেফাজত থেকে আমদানিনিষিদ্ধ ১৫ বোতল ভারতীয় এসকাফ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন : ১. মোঃ নূরুল ইসলাম (৫৫) ২. মোসাঃ আলেয়া বেগম (৫০) উভয়ই নজিপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের ঈদগাহপাড়া এলাকার বাসিন্দা এবং সম্পর্কে তারা স্বামী-স্ত্রী।

পুলিশ জানায়, উদ্ধারকৃত প্রতি বোতল ESKUF আনুমানিক বাজারমূল্য ৩,০০০ টাকা। সেই হিসেবে জব্দকৃত মোট ১৫ বোতল মাদকের আনুমানিক মূল্য প্রায় ৪৫,০০০ টাকা।

এ বিষয়ে পত্নীতলা থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের ইতোমধ্যে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আজকালের কন্ঠ/আর বি