মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড | Daily AjKaler Kontho

মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড


কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন
মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই মাদকসেবীকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম. সারোয়ার রাব্বীর নেতৃত্বে মুরাদনগর থানা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে মাদক সেবনের অপরাধে ভূবনঘর গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে মোঃ কাউসার (৩৮) এবং রহিমপুর গ্রামের কালা চাঁন রবি দাসের ছেলে রাজু রবি দাস গোপী (৩৮) কে আটক করা হয়। পরে তাদের মাদক সেবনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

পরে মোবাইল কোর্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৯(১)(গ) ধারা অনুযায়ী উভয়কে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।