গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ববি কেন্দ্রে দু'জন বহিষ্কার | Daily AjKaler Kontho

গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ববি কেন্দ্রে দু’জন বহিষ্কার


আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৬, ৩:৫০ অপরাহ্ন
গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ববি কেন্দ্রে দু’জন বহিষ্কার

গুচ্ছ ‘A ‘ইউনিট ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ডিভাইস নিয়ে পরীক্ষা দেওয়ায় দুই পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আজ (শুক্রবার, ১০ এপ্রিল,২০২৬) গুচ্ছ ‘A’ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় উক্ত পরীক্ষায় অসুদপায় অবলম্বনের কারণে একজন মেয়ে শিক্ষার্থী এবং একজন ছেলে শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

গুচ্ছ ‘A’ ইউনিট ভর্তি পরীক্ষার বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রের প্রধান ফোকাল, হাফিজ আশরাফুল ইসলাম বলেন, ” আজকে গুচ্ছ ‘A’ ইউনিট ভর্তি পরীক্ষায় ফোন নিয়ে এসে অসুদপায় অবলম্বনের কারণে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত একজন পরীক্ষার্থী তাকে বহিষ্কার করায়, উল্টো ববির ৪ কর্মকর্তাকে মেরে আহত করে। বিষয়টি দুঃখজনক।”