বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গৌরনদীতে প্রস্তুতিমুলক সভা | Daily AjKaler Kontho

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গৌরনদীতে প্রস্তুতিমুলক সভা


এ,এস,মামুন, গৌরনদী প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গৌরনদীতে প্রস্তুতিমুলক সভা

“এসো হে বৈশাখ এসো হে” শুভ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদীতে প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

শুভ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক হাসান রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফখরুল আলম মৃধা, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান ফরিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, প্রকৌশলী মো: অহিদুর রহমান, মৎস অফিসার প্রশান্ত, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন,সমবায় অফিসার আফসানা শাখী, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জহির সাজ্জাদ হান্নান শরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, বরিশাল জেলা মহিলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তাসলিমা বেগম, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান,উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ সোহানুর রহমান সোহান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবদুছ ছালেক মামুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি,প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সকলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

আজকালের কন্ঠ/আর বি