মাদারিপুর ফিলিং স্টেশনের মালিক ও ট্যাগ অফিসারদের সাথে মত বিনিময় সভা | Daily AjKaler Kontho

মাদারিপুর ফিলিং স্টেশনের মালিক ও ট্যাগ অফিসারদের সাথে মত বিনিময় সভা


রুবেল আহমেদ, মাদারীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৬, ৭:১৬ অপরাহ্ন
মাদারিপুর ফিলিং স্টেশনের মালিক ও ট্যাগ অফিসারদের সাথে মত বিনিময় সভা

মাদারিপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদারিপুর জেলার জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষে ফিলিং স্টেশনের মালিক এবং জ্বালানি ব্যবস্থাপনা নিয়োগকৃত ট্যাগ অফিসারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নব নিয়োগকৃত জেলা প্রশাসক মর্জিনা আক্তার, সভায় আরো উপস্থিত ছিলেন মাদারিপুর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল নোমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাবসহ জেলার বিভিন্ন ফিলিং স্টেশনের মালিক এবং জ্বালানি ব্যবস্থাপনায় নিয়োজিত ট্যাগ অফিসাররা সভায় অংশগ্রহণ করেন।

সভায় জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি, সরবরাহ স্বাভাবিক রাখা এবং ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ফুয়েল কার্ড পদ্ধতি চালুর উদ্যোগ গ্রহণ, ডিপো থেকে জ্বালানি সংগ্রহের সময় উপজেলা প্রশাসন ও স্থানীয় থানার সহায়তায় নিরাপত্তা জোরদার করা এবং যেকোনো নিরাপত্তা ঝুঁকির ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউএনও, ওসি ও ট্যাগ অফিসারদের দ্রুত অবহিত করার নির্দেশনা প্রদান করা হয়।

আজকালের কন্ঠ/আর বি