সড়ক দুর্ঘটনায় আহত নিসচা এর উপদেষ্টাকে দেখতে নিসচা কমলগঞ্জ নেতৃবৃন্দ | Daily AjKaler Kontho

সড়ক দুর্ঘটনায় আহত নিসচা এর উপদেষ্টাকে দেখতে নিসচা কমলগঞ্জ নেতৃবৃন্দ


এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সড়ক দুর্ঘটনায় আহত নিসচা এর উপদেষ্টাকে দেখতে নিসচা কমলগঞ্জ নেতৃবৃন্দ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন।

জানা যায়, গত ২ এপ্রিল বৃহস্পতিবার কমলগঞ্জের শমশেরনগর গ্যাস পাম্পের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একটি সিএনজি অটোরিকশা দ্রুতগতিতে এসে তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার অপর পাশে ছিটকে পড়েন। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। তার হাতের আঙুলে ফ্র্যাকচারসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

দুর্ঘটনার খবর পেয়ে আজ সকালে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ তার বাসায় গিয়ে শারীরিক খোঁজখবর নেন এবং তার বর্তমান অবস্থার বিষয়ে অবগত হন।

এ সময় উপস্থিত ছিলেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রাসেল হাসান, সাংগঠনিক সম্পাদক ডাঃ এস. কে. নাহিদ, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান, রিপন মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আহত উপদেষ্টার দ্রুত সুস্থতা কামনা করেন

এছাড়াও, কমলগঞ্জ উপজেলায় ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চালকদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

আজকালের কন্ঠ/আর বি