মুরাদনগরে মানব পাচার মামলার আসামী গ্রেপ্তার | Daily AjKaler Kontho

মুরাদনগরে মানব পাচার মামলার আসামী গ্রেপ্তার


কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন
মুরাদনগরে মানব পাচার মামলার আসামী গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে মানব পাচার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী লুনা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ।

বুধবার বিকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের নগরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত লুনা আক্তার মুরাদনগর সদর এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী।

থানা সূত্রে জানা যায়, মানব পাচার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী লুনা আক্তার কোম্পানীগঞ্জ বাজারের নগরপাড় এলাকায় অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে মুরাদনগর থানার এসআই মহিন উদ্দিনের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

মুরাদনগর থানার চার্জ অফিসার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীকে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি