সাতক্ষীরা আশা শুনি নাকতাড়া কালিবাড়ি বাজারে মজুদ করা ৮০০ লিটার পেট্রোল জব্দ | Daily AjKaler Kontho

সাতক্ষীরা আশা শুনি নাকতাড়া কালিবাড়ি বাজারে মজুদ করা ৮০০ লিটার পেট্রোল জব্দ


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
সাতক্ষীরা আশা শুনি নাকতাড়া কালিবাড়ি বাজারে মজুদ করা ৮০০ লিটার পেট্রোল জব্দ

সাতক্ষীরার আশাশুনিতে অবৈধভাবে মজুদকরা আনুমানিক ৮০০ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার শ্রীউলার নাকতাড়া কালিবাড়ি বাজারের মারুফা খাতুনের মুদির দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মুদি ব্যবসায়ী মারুফা খাতুনের দোকানের পিছনে কৌশলে ৪টা ড্রামের মধ্যে মজুদ রাখা ৮০০শ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। মারুফা খাতুন বকচরা গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ও মোঃ তাওহিদুল হাসান জানান, মারুফা খাতুন ৪ড‍্রাম পেট্রোল অবৈধভাবে মজুদ রেখে বেশি মুল্যে বিক্রি করছে এমন অভিযোগের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

এসময় ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। জব্দকৃত পেট্রোল উপস্থিত মোটরসাইকেল চালকদের মধ্যে পাঁচ লিটার করে ৬০০টাকার মূল্যে বিক্রি করা হয়েছে। বিক্রি করে সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

এছাড়া আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় দোকানিকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর এস