
বাকেরগঞ্জের পাম্পগুলোতে জ্বালানি তেল, বিশেষ করে অকটেন নিয়ে এক রহস্যময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাধারণ গ্রাহকদের অভিযোগ, প্রায় প্রতিটি পাম্পেই অকটেন পাওয়া যাচ্ছে না বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অথচ পাম্প কর্তৃপক্ষের বক্তব্যে রয়েছে বিস্তর গরমিল।
বর্তমান চিত্র:- অক্টেন মিটার বন্ধ: অধিকাংশ পাম্পে অক্টেনের মিটারগুলো বন্ধ করে রাখা হয়েছে।
বিভ্রান্তিকর তথ্য: গ্রাহকরা যখন তেলের জন্য যাচ্ছেন, তখন কেউ বলছেন “অকটেন নেই”, আবার কেউ অজুহাত দিচ্ছেন “মিটার নষ্ট”।
ভোগান্তির চরমে চালকরা: মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকরা এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না। এতে করে যাতায়াত ব্যবস্থা স্থবির হয়ে পড়ার উপক্রম হয়েছে।
প্রশাসনের প্রতি অনুরোধ:- জ্বালানি তেলের মতো একটি জরুরি পণ্যের ক্ষেত্রে এমন “মিটার নষ্ট” বা “তেল নেই” অজুহাতে সাধারণ মানুষকে জিম্মি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাম্পগুলোতে সত্যিই তেলের অভাব রয়েছে নাকি অধিক মুনাফার আশায় মজুদদারি করা হচ্ছে, তা খতিয়ে দেখতে উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
পাম্পগুলোর স্টক রেজিস্টার এবং মিটারের যান্ত্রিক ত্রুটির সত্যতা যাচাই করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :