নলছিটিতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

নলছিটিতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত


মোঃশাখাওয়াত হোসেন সোহাগ, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৬, ২:৪৪ অপরাহ্ন
নলছিটিতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

সংঘাত নয়,শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি সম্প্রীতির নলছিটি বাস্তবতা ও করণীয় শীর্ষক নাগরিক সংলাপ নলছিটি প্রেস ক্লাবে রবিবার (২৯মার্চ ) সকালে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আনিসুর রহমান হেলাল, সেচ্ছাসেবক দলের উপজেলা আহবায়ক তৌহিদ আলম মান্না, ইসলামি আন্দোলনের সভাপতি মাওঃ শাহজালাল হোসাইন,সরকারি নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বাসার রানাসহ আরো অনেকে। এতে সমাজের বিভিন্ন সমস্যা ও সমস্যা সমাধানের সম্পর্কে দিক নির্দেশনা মূলক উন্মুক্ত আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ করেন।

আজকালের কন্ঠ/আর বি