মহান স্বাধীনতা দিবসে গোলাপগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধার্ঘ্য অর্পণ | Daily AjKaler Kontho

মহান স্বাধীনতা দিবসে গোলাপগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধার্ঘ্য অর্পণ


গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
মহান স্বাধীনতা দিবসে গোলাপগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধার্ঘ্য অর্পণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদদের স্মরণ করেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব। দিবসটির তাৎপর্য তুলে ধরতে এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানাতে সংগঠনটির উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা নীরবতা পালন করেন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক এনাম বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় অধ্যায়। এই দিনে আমরা স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করি এবং তাদের আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার করি।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক হারিছ আলী, সদস্য সচিব ইমরান আহমদ, সদস্য সাকিব আল মামুন এবং মাহমুদুল হাসান বাচ্চুসহ অন্যান্য সদস্যবৃন্দ।

উপস্থিত বক্তারা বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা সমাজে ন্যায় ও সচেতনতা প্রতিষ্ঠায় অবদান রাখতে পারেন।