নোয়াখালীতে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা | Daily AjKaler Kontho

নোয়াখালীতে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা


নোয়াখালী জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন
নোয়াখালীতে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে রাজু (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।সোমবার (২৩ মার্চ) উপজেলার ১নং সিরাজপুর ইউনিয়নের সিরাজপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের আটঘরিয়া সমাজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২২ মার্চ) রাত প্রায় ৯টার দিকে পারিবারিক বিরোধের এক পর্যায়ে রাজু বিষ পান করেন। গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে পাঠান। পরে অবস্থার আরও অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে রাত আনুমানিক ২টার দিকে তাঁর মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা শহরের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর এস