
বান্দরবান জেলাধীন আীকদম উপজেলার ৩১বীর সেনাজোনের জোন কমান্ডার ঈদের আনন্দ বিলিয়ে দিলেন উপজেলা কমপ্লেক্স এর ভর্তি থাকা অসুস্থ রোগিদের মাঝে, অসুস্থ্যদের পাশে গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন আলীকদম সেনা জোন কমান্ডার।
শনিবার (২১ মার্চ) বিকাল সাড়ে তিন ঘটিকায় আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন জোন কমান্ডার লেঃকর্নেল আশিকুর রহমান আশিক এসপিপি. পিএসসি।
এসময় তিনি হাসপাতালের ওয়ার্ড পরিদর্শন করে রোগিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। রোগের ধরণ রোগিদের অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসা সেবায় আন্তরিক থাকার জন্য কর্মরত ডাক্তার ও নার্সদেরকে অনুরোধ জানান। আলীকদম জোনের পক্ষ থেকে চলতি মৌসুমে বিশুদ্ধ পানি সরবরাহ করার প্রতিশ্রুতি দেন তিনি।
উল্লেখ্য, চলতি মৌসুমে আলীকদম উপজেলায় পানীয়জল সংকট নিরসনে ইতিমধ্যে জোনের পক্ষ থেকে পানিশুন্য গ্রামগুলোতে সেনাবাহিনীর ওয়াটার ট্রেলার দিয়ে বিশুদ্ধ পানি সরবরাহ করে যাচ্ছেন। জোন কমান্ডারের হাসপাতাল পরিদর্শন ও জনকল্যাণমুখী কাজে স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :