ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অভিযানে চোরাচালানী মালামাল আটক | Daily AjKaler Kontho

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অভিযানে চোরাচালানী মালামাল আটক


মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৬, ১:৫২ অপরাহ্ন
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অভিযানে চোরাচালানী মালামাল আটক

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর পৃথক অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

১৯ ও ২০ মার্চ ২০২৬ তারিখে ব্যাটালিয়নের অধীনস্থ দাইনুর, খানপুর, রুদ্রানী ও চৌঠা বিওপি এবং কাটলা বিশেষ ক্যাম্প পৃথক পৃথক স্থানে মোট ৫টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে।

অভিযানগুলোতে মালিকবিহীন অবস্থায় ৯,৫৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৪৬ বোতল বিদেশি মদ এবং ৩৮৪ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের মোট সিজার মূল্য ৮,৮৯,৮০০/- (আট লাখ ঊননব্বই হাজার আটশত) টাকা বলে জানা গেছে।

আজকালের কন্ঠ/আর এস/এম