হলের কক্ষ থেকে জাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

হলের কক্ষ থেকে জাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


ইমন সরদার জয় ,জাবি প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৬, ৬:০৯ অপরাহ্ন
হলের কক্ষ থেকে জাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শের ই বাংলা এ কে ফজলুল হক আবাসিক হলের ৪১৩ নাম্বার কক্ষে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে।বুধবার (১৮ মার্চ) দুপুরে নিজ কক্ষের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় হলের শিক্ষার্থীরা।

জানা যায়, মৃত ওই শিক্ষার্থীর নাম কনিষ্ক মাঝি। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

হলের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে ৪১৩ নং কক্ষের অন্য শিক্ষার্থীরা বাড়িতে অবস্থান করায় রুমে একাই ছিলেন কনিষ্ক। আজ দুপুর দুইটা নাগাত কনিষ্কের রুমে নক করে সামনের রুমের এক শিক্ষার্থী। এসময় অনেকক্ষণ পেরিয়ে গেলেও সারা না পেয়ে ওই শিক্ষার্থী আরও একজনকে ডেকে আনেন।

তখন দুইজন একত্রে নক করলেও কেউ ভেতর থেকে সারা না পেয়ে জানালার গ্লাস ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এরপর দরজা ভেঙে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করে। সে সময় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ আসলে মৃত দেহটি নামানো হবে।

আজকালের কন্ঠ/আর এস/আই