প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু কে মক্কা টাওয়ারের চেয়ারম্যান এর পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় | Daily AjKaler Kontho

প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু কে মক্কা টাওয়ারের চেয়ারম্যান এর পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়


রাণী সরকার , স্টাফ রিপোর্টার : প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু কে মক্কা টাওয়ারের চেয়ারম্যান এর পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়

গত শনিবার ১৪ মার্চ ২০২৬ তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক ইউসুফ মোল্লা টিপুকে কুমিল্লা সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় ।কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু-কে মক্কা টাওয়ারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মক্কা টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফুল জামান রুবেল ।

সম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটের সংখ্যা দেশের মধ্যে শীর্ষ ছিল কুমিল্লা জেলা। দ্বিতীয় অবস্থানে ছিল ঢাকা। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা জেলা একটি দুর্নীতি যুক্ত জেলা হয়ে পড়েছে এমত অবস্থায় কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা জেলাকে দুর্নীতিমুক্ত জেলা হিসেবে এবং সারা বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে জাতিকে উপহার দিতে চলেছে ।

কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু নীতি নৈতিকতা আদর্শ স্বচ্ছতা সততা নিয়ে এই কুমিল্লা জেলার দুর্নীতিগ্রস্ত সিটি কর্পোরেশনকে দুর্নীতি মুক্ত একটি সিটি কর্পোরেশন হিসেবে কুমিল্লা শহরসহ সারা বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করবেন বলে জানা যায়।

জনাব ইউসুফ মোল্লার টিপু কুমিল্লার বাসির গর্ব। তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক পদ গ্রহণ করায় কুমিল্লা কর্ণফুলী হাউজিং এ অবস্থিত মক্কা টাওয়ারের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময়ের সাথে ছিলেন মক্কা টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফুল জামান রুবেল এবং অ্যাডভোকেট রুপম এছাড়া সাথে ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপুর ভালোবাসার অনুরাগী ও মক্কা টাওয়ারের বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ ।

বাংলাদেশের মাননীয়প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত দেশ গড়ার পরিকল্পনা গ্রহণ করেছেন এমনকি ঘোষণা দিয়েছেন তার কথা স্মরণে রেখে নবনিযুক্ত প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি কর্পোরেশনকে দায়িত্বের সাথে গ্রহণ করে নিয়েছে এবং একটি দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন সাধারণ জনগণকে উপহার দিবেন বলে জানা গেছে ।

মক্কা টাওয়ার পরিবারের পক্ষ থেকে নবনির্বাচিত প্রশাসকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্বপালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করা হয়েছে। আশা প্রকাশ করা হয়েছে যে, জনাব ইউসুফ মোল্লা টিপুর বলিষ্ঠ নেতৃত্বে কুমিল্লা সিটি কর্পোরেশন একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত মডেল শহরে পরিণত হবে এবং নাগরিক সেবার মান আরও উন্নত হবে।

উল্লেখ্য, তিনি দ্রুততম সময়ে যানজট নিরসন, মশা নিধন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ।

আজকালের কন্ঠ/আর এস/এস ই বি