
কুমিল্লা মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু Sheikh Mujibur Rahman-এর ১০৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে Bangladesh Chhatra League-এর মুরাদনগর উপজেলা শাখা।মঙ্গলবার (১৭ মার্চ) আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার হাসান নিশো। এসময় নেতাকর্মীরা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বলেন, Sheikh Hasina-কে স্বসম্মানে দেশে ফিরিয়ে আনা এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শাহরিয়ার হাসান নিশো বলেন,“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় কাজ করে যাব। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
উল্লেখ্য, ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু Sheikh Mujibur Rahman। কিশোর বয়স থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় হন এবং পরবর্তীতে বাঙালির স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন।তার নেতৃত্বে ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে এসে ১২ জানুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে সপরিবার নিহত হন এই মহান নেতা।
আজকালের কন্ঠ/আর এস/এস
আপনার মতামত লিখুন :