বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক শিরিনের দায়িত্ব গ্রহণ | Daily AjKaler Kontho

বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক শিরিনের দায়িত্ব গ্রহণ


জামাল কাড়াল,বিশেষ প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন
বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক শিরিনের দায়িত্ব গ্রহণ

বরিশাল সিটি করপোরেশন-এর নবনিযুক্ত প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি নগরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “আমি প্রশাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। নগরবাসীর কল্যাণ ও উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, নগরীর নাগরিক সেবা সহজ ও দ্রুত করার জন্য সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। নগরবাসীর সমস্যা দ্রুত সমাধান এবং সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তিনি গুরুত্ব দেবেন।

নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণের সময় সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা নতুন প্রশাসকের নেতৃত্বে নগরীর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।

আজকালের কন্ঠ/আর এস/জে