মতবিরোধের নামে কারো আচরণ মাত্রা ছাড়ালে বুঝতে হবে অন্য উদ্দেশ্য আছে: তথ্যমন্ত্রী | Daily AjKaler Kontho

মতবিরোধের নামে কারো আচরণ মাত্রা ছাড়ালে বুঝতে হবে অন্য উদ্দেশ্য আছে: তথ্যমন্ত্রী


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৬, ৪:০৯ অপরাহ্ন
মতবিরোধের নামে কারো আচরণ মাত্রা ছাড়ালে বুঝতে হবে অন্য উদ্দেশ্য আছে: তথ্যমন্ত্রী

রাজনৈতিক মতবিরোধের নামে কারো আচরণ যখন মাত্রা ছাড়ায়, তখন বুঝতে হবে তাদের অন্য উদ্দেশ্য আছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (১৪ মার্চ) প্রয়াত রাজনীতিবিদ মশিউর রহমান যাদু মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, যাদের প্রচেষ্টা ছিল নির্বাচন বানচালের, নির্বাচন প্রলম্বিত করার, তাদের চেষ্টা ব্যর্থ হয়ে ১২ ফেব্রুয়ারি থেকে সংসদীয় রাজনীতির চর্চা আবার শুরু হয়েছে। বিএনপির হাত ধরে আবারো দেশে বহুদলীয় রাজনীতি শুরু হয়েছে।

তারেক রহমানের নেতৃত্বে যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, তাতে যদি মূল্যবোধ ধরে রেখে সকলে এগিয়ে যায়, তাহলে আর কেউ রুখতে পারবে না বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

আজকালের কন্ঠ/আর বি