সুবিধাবঞ্চিতদের মাঝে সন্দ্বীপ উপজেলা প্রেসক্লাবের ঈদ উপহার বিতরণ | Daily AjKaler Kontho

সুবিধাবঞ্চিতদের মাঝে সন্দ্বীপ উপজেলা প্রেসক্লাবের ঈদ উপহার বিতরণ


সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৬, ২:৫২ অপরাহ্ন
সুবিধাবঞ্চিতদের মাঝে সন্দ্বীপ উপজেলা প্রেসক্লাবের ঈদ উপহার বিতরণ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সন্দ্বীপ উপজেলা প্রেসক্লাব।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টায় উপজেলার দীর্ঘাপাড় ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প এলাকায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

উপহার বিতরণ অনুষ্ঠানে সন্দ্বীপ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপী বলেন, সমাজের বিত্তবান ও সচ্ছল মানুষদের উচিত দল-মত নির্বিশেষে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।

বিশেষ করে ঈদের মতো আনন্দের দিনে আশ্রয়ণ প্রকল্পের অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে সবাইকে তিনি আর্থিক সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা সাইফুল আমিন, আবদুল হান্নান মাহমুদ, দৈনিক আলোকিত স্বদেশের সন্দ্বীপ প্রতিনিধি আবু সাঈদ মাহমুদ খান, ছাত্রনেতা ফয়সাল মাহমুদ, আশ্রয়ণ প্রকল্পের সমাজ প্রতিনিধি মো. সুমন, রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আশ্রয়ণ প্রকল্পের বেশ কয়েকটি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আজকালের কন্ঠ/আর বি