গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার ও আলোচনা সভা | Daily AjKaler Kontho

গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার ও আলোচনা সভা


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন
গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার ও আলোচনা সভা

গণসংহতি আন্দোলন (জিএসএ) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সোমবার সাতক্ষীরা সদরে অবস্থিত ম্যানগ্রোভ সভাঘরে এক ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রুবেল হোসেন-র পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন (জিএসএ) সাতক্ষীরা জেলার সংগঠক মোঃ আলফাত হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুনীর চৌধুরী সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের খুলনা জেলা কমিটির সদস্য সচিব আসিফ ইকবাল চৌধুরী,সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলনের নেতা মামুনুর রহমান।

এসময় আর ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী,দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী,গণ আন্দোলন জোটের আহ্বায়ক এ্যাড.খগেন্দ্রনাথ ঘোষ,প্রগতিশীল সাংস্কৃতিক জোটের সভাপতি কবি সৌহার্দ সিরাজ, জেলা বিএনপির প্রতিনিধি, সাবেক কাউন্সিলর মাসুম বিল্লাহ শাহীন, জেলা উলামা দলের সভাপতি হাফেজ সাইফুল্লাহ আল কাফী, উদীচী সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি মুহাম্মদ ইমরান হোসেন, জেএসডি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. মোসলেম, সহ সভাপতি রওনক বাশার, জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেল বেলাল, গণসংহতি সদস্য সুরাত আলী, মাস্টার ফজলুল হক, মোঃ মফিজুল ইসলাম, রবিউল ইসলাম, প্রভাষক মিজানুর রহমান, ধীমান সরকার, আব্দুল্লাহ বিশ্বাস, আশরাফ সরদার, শ্যামনগর উপজেলা জিএসএ-র সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, গণমানুষের অধিকার আদায় এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন সাতক্ষীরা জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার অনুষ্ঠিত হয়।

আজকালের কন্ঠ/ আর এস/এ