জাবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি মাহ আলম, সেক্রেটারি রাজিব রায়হান | Daily AjKaler Kontho

জাবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি মাহ আলম, সেক্রেটারি রাজিব রায়হান


ইমন সরদার জয় ,জাবি প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৬, ৮:২৪ অপরাহ্ন
জাবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি মাহ আলম, সেক্রেটারি রাজিব রায়হান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাংবাদিক সমিতির ২০২৬-২৭ কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধি মাহ আলম ও সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি রাজিব রায়হান নির্বাচিত হয়েছেন।

আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. নাহিদ আখতার এই ফল ঘোষণা করেন। এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাবি সাংবাদিক সমিতি কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি মো. রাসেল মাহমুদ (দৈনিক ইত্তেফাক), যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রিজন (আজকের পত্রিকা), কোষাধ্যক্ষ সৈকত ইসলাম (এশিয়া পোস্ট), দপ্তর ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান (দৈনিক নয়াদিগন্ত), এবং কার্যকরী সদস্য পদে মো. মেহেদী হাসান (দৈনিক শিক্ষাডটকম), ফারুক হোসেন (ডেইলি সান) এবং মো. রকিব হাসান প্রান্ত (দ্যা ঢাকা ডায়েরি) নির্বাচিত হয়েছেন।

ফল ঘোষণার সময় সহকারী নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক আবু সাইদ, মো. মুনতাকিমুল বারী চৌধুরী ও সহকারী অধ্যাপক ড. সাহাদত হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/ আর এস/ই