কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত | Daily AjKaler Kontho

কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত


শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে কালিয়াকৈর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্যর্্যালী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এ.এইচ.এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, আরো বক্তব্য রাখেন,কালিয়াকৈর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার,কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম, কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক রবিউল হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীগণ।

আজকালের কন্ঠ/আর বি