ঈদের আগেই খাল খনন কর্মসূচি উদ্বোধন হবে | Daily AjKaler Kontho

ঈদের আগেই খাল খনন কর্মসূচি উদ্বোধন হবে


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন
ঈদের আগেই খাল খনন কর্মসূচি উদ্বোধন হবে

‎দেশব্যাপী “নদী-নালা-খাল, জলাধার খনন ও পুন:খনন” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্ত:মন্ত্রণালয় সভা প সম্পদ মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন  প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেস্টা  মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী  মীর শাহে আলম এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি।

‎সভায় ঈদের আগেই প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি উদ্বোধন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জানানো হয় প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোল উপজেলার বড়রামপুরে সাহাপাড়া খাল উদ্বোধন করবেন। একই সাথে ৬৩ জেলায় মন্ত্রী উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যবৃন্দ খাল খনন উদ্বোধন করবেন।

‎উপদেস্টা মির্জা আব্বাস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন করে মানুষের হৃদয় জয় করেছিলেন। খাল খননকে তিনি বিপ্লবে রুপ দিয়েছিলেন। খাল খনন কর্মসূচিকে বেগবান করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

‎পানি সম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী বলেন, দীর্ঘদিন খাল খনন না থাকায় এবং দেশব্যাপী সেচ ব্যবস্থায় অভাব ও জলবদ্ধতায় জনদুর্ভোগ বেড়েছে। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার জনকল্যাণে সরকার প্রয়োজনীয় সকল কিছু করবে বলে তিনি জানান। খাল খনন কর্মসূচি দৃশ্যমান ও কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করার  আহ্বান জানান তিনি।

‎প্রতিমন্ত্রী আজাদ বলেন খাল খনন কর্মসূচি নিয়ে মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ি আগামী পাঁচ বছরে  ২০ হাজার কি.মি. খাল খনন করা হবে। ১৮০ দিনের খাল খনন  কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

‎এছাড়াও সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম  সালেহ আহমেদ, দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব, মো: সাইদুর রহমান খান,স্থানীয় সরকার সচিব মো; শহীদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো: এনায়েত উল্ল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি