
পটুয়াখালীর বাউফলে “নিয়মিত আয়োজন” রুপা’স ভিশন ফর এক্সেপসনাল লাইভস, ঢাকা-এর উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (০২ মার্চ) সকাল দশটায় বাউফল পাবলিক সংলগ্ন চৌধুরী মঞ্জিলের সামনে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।সংগঠনের পক্ষ থেকে ১টি মুরগী, ১কেজি পোলাও চাল,১কেজি সয়াবিন তৈল, ১কেজি চিনি,১কেজি চিড়া, ১কেজি মুড়ি, ১কেজি ছোলা, ১কেজি মসুর ডাল,১কেজি পিয়াজ, ১প্যাকেট ট্যাং ও ২কেজি আলু অর্ধশতাধিক প্রতিবন্ধীদের হাতে তুলে দেয়া হয়।
সংগঠনের অন্যতম সদস্য জুবায়দা শিরিন বলেন, আমাদের এ কার্যক্রম দীর্ঘদিন ধরে চলমান রয়েছে। তারওই অংশ হিসেবে আজকের এ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছি।তিনি আরো বলেন, আমাদের এ সংগঠন ভবিষ্যতেও এসব অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের পাশে থাকবে।এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্যানেল মেম্বার জুবায়দা শিরিন ও সদস্য প্রভাষক নাঈমা ফেরদৌসী।এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
আজকালের কন্ঠ/ আর এস/এ
আপনার মতামত লিখুন :