মান্দায় শিক্ষক কর্মচারীদের সাথে সংসদ সদস্যের মতবিনিময় | Daily AjKaler Kontho

মান্দায় শিক্ষক কর্মচারীদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়


আরিফ হোসেন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৬, ২:১৪ অপরাহ্ন
মান্দায় শিক্ষক কর্মচারীদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

নওগাঁর মান্দায় আজ মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশ শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার আয়োজনে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে মাধ্যমিক শিক্ষা পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান,সহঃপ্রধান,সহঃশিক্ষক ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৪৯ নওগাঁ -৪ মান্দা আসনের এমপি ডাঃ ইকরামুল বারী টিপু।

বাশিস মান্দা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাশিস মান্দা উপজেলা শাখার আহবায়ক সদেরুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহঃপ্রধান ও সহঃ শিক্ষকগণ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডঃ ইকরামুল বারী টিপু শিক্ষকদের উদ্দেশ্যে বলেন শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর।
আপনাদের উপর যে দায়িত্ব সেটা আপনার সঠিকভাবে পালন করেন।

তিনি বলেন মাদকের ভয়াল নেশায় যেন যুব সমাজ ধ্বংসের মুখে না পড়ে সে জন্য সকলকে সচেতন থাকতে হবে। তিনি আরো বলেন আপনাদের যেকোনো সমস্যা যে কোন অসুবিধার কথা আমাকে জানান ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো সবসময়।

আজকালের কন্ঠ/আর বি